Logo
Logo
×

Advertisement

জাতীয়

নুসরাত হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: আইনমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯, ০৪:১৭ পিএম

নুসরাত হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: আইনমন্ত্রী

আনিসুল হক। ফাইল ছবি

Advertisement

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক মতবিনিময়সভায় তিনি এ কথা জানান। 

মন্ত্রী বলেন, সিলেটের কুমারগাঁওয়ে অমানবিক নির্যাতনে শিশু সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলায় আসামি কামরুলসহ চারজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন কারাদণ্ড, তিনজনকে সাত বছর আর একজনকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। 

ওই একইভাবে নুসরাত হত্যা মামলাটিও নিষ্পত্তি করা হবে। যারা এর সঙ্গে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এ মামলার চার্জশিট দাখিলের পরপরই দ্রুত পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

প্রসঙ্গত গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। 

মাদ্রাসার এক ছাত্রী সহপাঠী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করছে, এমন সংবাদ দিলে তিনি ওই ভবনের তিনতলায় যান। সেখানে মুখোশধারী বোরকা পরিহিত ৪-৫ জন তাকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। 

তিনি অস্বীকৃতি জানালে গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গত ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান নুসরাত।

Advertisement

আইনমন্ত্রী আনিসুল হক

Advertisement

আরও পড়ুন

কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

বে অব বেঙ্গল কনভারসেশন শুরু আজ

বে অব বেঙ্গল কনভারসেশন শুরু আজ

৫১তম বিশেষ বিসিএসে যেভাবে আবেদন করবেন

৫১তম বিশেষ বিসিএসে যেভাবে আবেদন করবেন

নেত্র নিউজের প্রতিবেদন নিয়ে প্রতিবাদ বিজিবির

নেত্র নিউজের প্রতিবেদন নিয়ে প্রতিবাদ বিজিবির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম