Logo
Logo
×

Advertisement

জাতীয়

ব্রুনাই সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৬ এপ্রিল ২০১৯, ১১:৩৮ এএম

ব্রুনাই সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

Advertisement

ব্রুনাই দারুসসালামে সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকাল ৪ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ব্রুনাই সফরের নানা দিক তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ থেকে ২৩ এপ্রিল ব্রুনাই সফর করেন। সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ছয়টি সমঝোতা স্মারক সই এবং কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিতে কূটনৈতিক নোট বিনিময় হয়েছে।

সই হওয়া সমঝোতাগুলো হচ্ছে- কৃষি, মৎস্যসম্পদ, প্রাণিসম্পদ, শিল্প ও সংস্কৃতি, যুব ও ক্রীড়া খাতের সহযোগিতা বৃদ্ধি এবং এলএনজি ও এলপিজি সরবরাহের লক্ষ্য।

প্রধানমন্ত্রী সফরে দুই দেশের ব্যবসায়ীদের ফোরামে বক্তব্য দেন। দেশে ফেরার দিন সকালে শেখ হাসিনা ব্রুনাইয়ের রাজধানীর কূটনৈতিক এলাকায় বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিস্থাপন এবং রয়েল রেজালিয়া জাদুঘর পরিদর্শন করেন। বিদেশ সফর থেকে ফেরার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিতই সংবাদ সম্মেলনে করেন।

এসব সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট দেশ সফরের বিষয়ে জানানোর পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন।

Advertisement

প্রধানমন্ত্রী

Advertisement

আরও পড়ুন

কানাডায় আইকাও সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

কানাডায় আইকাও সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ

সংসদে অর্থমন্ত্রী খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

১১ বছরেও স্মার্ট এনআইডি পাননি সাড়ে ৫ কোটি মানুষ

১১ বছরেও স্মার্ট এনআইডি পাননি সাড়ে ৫ কোটি মানুষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম