Logo
Logo
×

Advertisement

জাতীয়

চার উপজেলায় ভোট শুরু

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৫ মে ২০১৯, ১০:৪২ এএম

চার উপজেলায় ভোট শুরু

ছবি: যুগান্তর

Advertisement

দেশের চারটি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টায় শুরু হওয়া এ ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

উপজেলাগুলো হচ্ছে- ময়মনসিংহের ত্রিশাল, নীলফামারীর জলঢাকা, কুমিল্লার বরুড়া ও লালমনিরহাটের আদিতমারী। জলঢাকায় শুধু চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। অন্যগুলোতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হচ্ছে।

একই সঙ্গে আজ সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে। 

এদিকে সিটি কর্পোরেশন ঘোষণার পর প্রথম নির্বাচনে ভোট দিচ্ছেন ময়মনসিংহের ভোটাররা। রোববার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই প্রথম কোনো নির্বাচনে সব কেন্দ্রে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

দেশের ১২তম সিটি কর্পোরেশন ময়মনসিংহে ৩৩টি ওয়ার্ডের আওতায় ভোটার রয়েছেন দুই লাখ ৯৬ হাজার ৯৩৮ জন। এখানে ভোট হচ্ছে শুধু সাধারণ কাউন্সিলর ৩৩ ও নারীদের জন্য সংরক্ষিত ১১ পদে। ৩১২ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ২৪২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭০ প্রার্থী নির্বাচন করছেন।

Advertisement

উপজেলা নির্বাচন ২০১৯

Advertisement

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

লাগামটা ছিঁড়ে যেতে দিয়েন না, প্লিজ: সাইফুল্লাহ

লাগামটা ছিঁড়ে যেতে দিয়েন না, প্লিজ: সাইফুল্লাহ

জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের তাগিদ

জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের তাগিদ

ফেঁসে যাচ্ছেন সাবেক ডিসি-এডিসিসহ অনেকে

ফেঁসে যাচ্ছেন সাবেক ডিসি-এডিসিসহ অনেকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম