Logo
Logo
×

Advertisement

জাতীয়

সোমবার থেকে চালু হচ্ছে ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট

Advertisement

Icon

প্রকাশ: ১১ মে ২০১৯, ০৭:৫৪ পিএম

সোমবার থেকে চালু হচ্ছে ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট

বাংলাদেশ বিমান। ছবি-যুগান্তর

Advertisement

আগামী সোমবার থেকে ফের চালু হচ্ছে ঢাকা-দিল্লি-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্লাইট। সোম, বৃহস্পতি ও শনিবার এই তিন দিন ঢাকা থেকে ভারতের রাজধানীতে ফ্লাইট যাবে।

সোমবার ফ্লাইটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মাহবুব আলী।

প্রায় পাঁচ বছর ঢাকা-দিল্লি রুটে বিমান বাংলাদেশের ফ্লাইট বন্ধ থাকার পর আবারও বিমান বাংলাদেশ এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। ২০১৪ সালের ২৩ আগস্ট থেকে বিমান এই রুটে ফ্লাইট বন্ধ করে দেয়।

এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-দিল্লি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। এতে আছে ১২টি বিজনেস ও ১৫০টি ইকোনমি ক্লাস আসন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে শনি, সোম ও বৃহস্পতিবার বেলা ৩টায় ফ্লাইট ছেড়ে যাবে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটে পৌঁছাবে বিমানটি। এ তিন দিন দিল্লির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে বিমানের ফ্লাইট। তিন ঘণ্টা পর রাত ৯টা ২০ মিনিটে এটি ঢাকায় অবতরণ করবে।

এই রুটে নতুন করে ফ্লাইট চালু উপলক্ষে ১৫ শতাংশ ছাড়ও দিয়েছে বিমান। ঢাকা-দিল্লি-ঢাকা রুটে রিটার্ন (আসা-যাওয়া) টিকিট একমাস মেয়াদে ইকোনমি ক্লাসের ক্ষেত্রে ট্যাক্স ছাড়া সর্বনিম্ন ৩০০ ডলার এবং একবছর মেয়াদে টিকিটের ক্ষেত্রে ট্যাক্স ছাড়া সর্বনিম্ন ৩২০ ডলার ভাড়া নির্ধারণ করা হয়েছে।

Advertisement

বাংলাদেশ বিমান

Advertisement

আরও পড়ুন

দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী

সংবিধান সব ধর্মাবলম্বীর নিরাপত্তা দিতে বাধ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সব ধর্মাবলম্বীর নিরাপত্তা দিতে বাধ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম