Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঈদুল ফিতরে বন্ধ থাকবে মৈত্রী-বন্ধন এক্সপ্রেস

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০১৯, ১১:৫৩ এএম

ঈদুল ফিতরে বন্ধ থাকবে মৈত্রী-বন্ধন এক্সপ্রেস

Advertisement

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ-ভারতের মধ্যকার মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস বন্ধ থাকবে।

রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, বাংলাদেশ ও ভারত উভয় দেশের রেলওয়ের সম্মতিক্রমে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৪ জুন কলকাতা-ঢাকা রুটে মৈত্রী এক্সপ্রেস ৩১০৯ নম্বর ট্রেন এবং ৫ জুন ঢাকা-কলকাতা রুটে ৩১১০ ট্রেনটি বন্ধ থাকবে। 

এ ছাড়া ৬ জুন খুলনা-কলকাতা রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ৩১২৯-৩১৩০ ট্রেনটিও বন্ধ থাকবে। ট্রেনের সাধারণ সেবা ঈদের পর আবার চালু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৃহস্পতিবার রেলওয়ে পূর্ব ও পশ্চিমাঞ্চলের সিওপিএস এবং সিসিএমকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (মার্কেটিং) কালিকান্ত ঘোষ।

Advertisement

ঈদ বন্ধ মৈত্রী এক্সপ্রেস

Advertisement

আরও পড়ুন

রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল শাহজালালে অনিশ্চয়তায় হাজারো প্রবাসী

শাহজালালে অনিশ্চয়তায় হাজারো প্রবাসী

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

দেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি

দেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি

জমির রেকর্ড নিজের নামে হলেই কি মালিক হওয়া যায়?

জমির রেকর্ড নিজের নামে হলেই কি মালিক হওয়া যায়?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম