Logo
Logo
×

Advertisement

জাতীয়

মোদির শপথে যোগ দিতে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি

Icon

প্রকাশ: ২৯ মে ২০১৯, ০৮:৫০ পিএম

মোদির শপথে যোগ দিতে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি

বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে বিদায় জানান সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি-যুগান্তর

Advertisement

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি।

বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব টি এস ত্রিমূর্তি। এছাড়া ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও উপস্থিত ছিলেন। 

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকায় কূটনৈতিক কোরের ডিন, ভারতের ডেপুটি হাই কমিশনার, তিন বাহিনী প্রধান, মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

এই সফরে রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও তার সঙ্গে রয়েছেন। এছাড়া সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর বাংলাদেশের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কবিন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হবেন।

ভারতের রাষ্ট্রপতি আগামীকাল ৩০ মে সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ও পরবর্তী সময়ে মোদির মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

আগামী ৩১ মে বিকালে একটি ভিভিআইপি বিমানে (বিজি-১৫১৪) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশে ফেরার কথা রয়েছে।

Advertisement

নয়াদিল্লী মোদি রাষ্ট্রপতি

Advertisement

আরও পড়ুন

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ

দুপুরের মধ্যে যে ২ জেলায় ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে যে ২ জেলায় ঝড়ের শঙ্কা

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম