Logo
Logo
×

Advertisement

জাতীয়

তিউনেশিয়ার জলসীমায় ১২ দিন ধরে ভাসছেন ৬৪ বাংলাদেশি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০১৯, ০৮:৪০ পিএম

তিউনেশিয়ার জলসীমায় ১২ দিন ধরে ভাসছেন ৬৪ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

Advertisement

ইউরোপে ঢোকার চেষ্টায় ৭৫ অভিবাসীকে নিয়ে ১২ দিন ধরে তিউনেশিয়ার জলসীমায় ভাসছে একটি নৌকা, যাদের মধ্যে অন্তত ৬৪ জনই বাংলাদেশি। এছাড়াও এতে মরক্কো, সুদান ও মিসরের নাগরিকরাও রয়েছেন। 

রেড ক্রিসেন্টের বরাতে রয়টার্স জানিয়েছে, লিবিয়া থেকে যাত্রা করা এসব অভিবাসীদের তিউনেসিয়ার জলসীমায় মিসরের নৌকাটি উদ্ধার করেছে।

নৌকাটিকে তীরে ভিড়তে দিচ্ছে না তিউনেশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মেডিনাইনের কর্তৃপক্ষ। অভিবাসী কেন্দ্রগুলোতে স্থান সংকটের কারণের কথা বলছেন তারা।

তখন থেকে উপকূলীয় শহর জারজিস থেকে ২৫ কিলোমিটার দূরে সাগরে ভেসে বেড়াচ্ছে নৌকাটি।

তিউনেশিয়া সরকারের এক মুখপাত্র বলেন, নৌকার আরোহীদের খাবার ও ওষুধ দিতে চাওয়া হয়েছিল। কিন্তু তা নিতে রাজি হয়নি তারা; বরং ইউরোপে ঢোকার সুযোগ চাচ্ছেন।

চিকিৎসকদের একটি দল নৌকাটিতে গেলে তারা কোনো সহায়তা নিতে অস্বীকৃতি জানিয়েছেন বলে রেড ক্রিসেন্ট কর্মকর্তা মোঙ্গি স্লিম বলেন। 

তিনি জানান, ১২ দিন ধরে সাগরে ভাসতে থাকায় তাদের অনেকের অবস্থা অবনতির দিকে যাচ্ছে।

Advertisement

বাংলাদেশি

Advertisement

আরও পড়ুন

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ শুরু এরদোগানসহ যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

এরদোগানসহ যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

বিল তুলতে দেরি হওয়ায় উষ্মা আইনসভাকে অবজ্ঞা না করার আহ্বান ডেপুটি স্পিকারের

আইনসভাকে অবজ্ঞা না করার আহ্বান ডেপুটি স্পিকারের

ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর

ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর

রাত ১টার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

রাত ১টার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম