Logo
Logo
×

Advertisement

জাতীয়

রেলওয়ের নতুন ডিজি শামছুজ্জামান

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৩ জুলাই ২০১৯, ০৯:০৩ পিএম

রেলওয়ের নতুন ডিজি শামছুজ্জামান

রেলওয়ের নতুন মহাপরিচাল হিসেবে মো. শামছুজ্জামানকে নিয়োগ দেয়া হয়েছে। ছবি-যুগান্তর

Advertisement

রেলওয়ের নতুন মহাপরিচাল হিসেবে মো. শামছুজ্জামানকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে তিনি রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক পদে ছিলেন। 

বুধবার রেলপথ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। 

বুধবার এ আদেশ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়। এর আগে অবসর নেন ডিজি কাজী মো. রফিকুল আলম। 

দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন ডিজি শামছুজ্জামান যুগান্তরকে জানান, সরকার যে দায়িত্ব তাকে দিয়েছেন, তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। দুর্নীতিকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেবেন না। 

বর্তমান সরকারের আমলে রেলে ব্যাপক উন্নয়ন হয়েছে, চলমান রয়েছে আরও প্রায় অর্ধশত উন্নয়ন প্রকল্প। সব কয়টি প্রকল্প সমাপ্ত হলে রেলে আমূল পরিবর্তন আসবে। 

উন্নয়নের সুফল যাত্রীরা পাচ্ছে, তৃণমূল পর্যায়ে আরও সেবা পৌঁছে দিতে তিনি কাজ করবেন।

রেলের আধুনিকায়ন ও সেবা বাড়ানোর দিকে যেমন নজর দেবেন, তেমনি যাত্রী নিরাপত্তাও নিশ্চিত করা হবে বলে তিনি জানান। 

প্রসঙ্গত, মো.শামছুজ্জামান ১৯৬২ সালে যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় জন্ম নেন। তিনি ১৯৮৩ সালে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮৫ সালে বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ রেলওয়েতে যোগদান করেন। 

তিনি বাংলাদেশ রেলওয়েতে বিভাগীয় কর্মকর্তা পদে দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে অতিরিক্ত প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কর্মকর্তা হিসেবে রেলওয়ে পূর্ব ও পশ্চিমাঞ্চলের সদর দফতরে এবং  অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন।

Advertisement

রেলওয়ের নতুন ডিজি

Advertisement

আরও পড়ুন

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্মমন্ত্রীর

দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্মমন্ত্রীর

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম