Logo
Logo
×

Advertisement

জাতীয়

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৮ জুলাই ২০১৯, ১২:১২ পিএম

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

Advertisement

জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটে গণভবনের লেকে পোনা মাছ অবমুক্ত করে এ সপ্তাহের উদ্বোধন করেন তিনি।

এর আগে তিনি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।

‘মৎস্য চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে এবার পালন করা হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ।

পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই মৎস্য চাষের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। স্বাগত বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রইসুল আলম মণ্ডল।

মৎস্য চাষ, রেণু উৎপাদনসহ মৎস্য সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ৮টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বর্ণপদক ও ৯টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে রৌপ্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার থেকে দেশব্যাপী ২৭তম ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯’ শুরু হয়েছে। এ মৎস্য সপ্তাহ চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। এ বছরের জাতীয় মৎস্য সপ্তাহের স্লোগান- ‘মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।’

বুধবার এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য অধিদফতরের সম্মেলনকক্ষে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান জানান, ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম। আর তেলাপিয়া মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ। এ ছাড়া মুক্ত জলাশয়ের আহরণে তৃতীয় এবং বদ্ধজলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম স্থান অধিকার করেছে বাংলাদেশ। ২০১৭-১৮ অর্থবছরে প্রথমবারের মতো দেশ মাছের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে।

Advertisement

মৎস্য সপ্তাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Advertisement

আরও পড়ুন

কানাডায় আইকাও সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

কানাডায় আইকাও সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ

সংসদে অর্থমন্ত্রী খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

১১ বছরেও স্মার্ট এনআইডি পাননি সাড়ে ৫ কোটি মানুষ

১১ বছরেও স্মার্ট এনআইডি পাননি সাড়ে ৫ কোটি মানুষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম