Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

১৫ দিনের সফরে লন্ডনের পথে প্রধানমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ জুলাই ২০১৯, ১০:২৫ এএম

১৫ দিনের সফরে লন্ডনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

Advertisement

১৫ দিনের বেশি সরকারি সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট যুক্তরাজ্যের উদ্দেশে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ফ্লাইটটি লন্ডনে স্থানীয় সময় বিকাল ৩টা ৫৫ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এ তথ্য নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন। এ ছাড়া তিনি বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসা নেবেন। আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। 

Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম