Logo
Logo
×

Advertisement

জাতীয়

৮ ও ৯ আগস্টের টিকিটের চাহিদা বেশি

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৬ জুলাই ২০১৯, ০১:০৮ পিএম

৮ ও ৯ আগস্টের টিকিটের চাহিদা বেশি

বাসের আগাম টিকিট পেতে কাউন্টারে ভিড়। ছবি: যুগান্তর

Advertisement

ঈদুল আজহায় বাড়ি ফেরা উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। কাউন্টারগুলোতে ৮ ও ৯ আগস্টের টিকিটের চাহিদা বেশি লক্ষ্য করা গেছে। ১০ তারিখের টিকিটও চাচ্ছেন অনেকে। 

খুলনা, বরিশালসহ উত্তর ও পশ্চিমাঞ্চলগামী বাসের আগাম টিকিট রাজধানীর গাবতলী এবং কল্যাণপুরের কাউন্টার থেকে বিক্রি হচ্ছে। সেখানে টিকিট পেতে সকাল থেকেই ভিড় করছেন লোকজন। ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে অনেকেই টিকিট পেতে লাইন ধরেছেন কাউন্টারে। 

সকাল থেকেই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে মানুষ টিকিট কিনছেন। একই সঙ্গে অনলাইনে অ্যাপের মাধ্যমেও বাস টিকেট ছাড়া হয়েছে। প্রতিটি বাসের ৮ থেকে ১০ টি টিকেট অনলাইনে বিক্রি করছে বলে জানিয়েছে পরিবহন কোম্পানিগুলো।

শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত নির্ধারিত বাস কাউন্টার থেকে টিকিট বিক্রি হবে। আগামী ১১ বা ১২ আগস্ট সম্ভাব্য ঈদ ধরে অগ্রিম টিকিট বিক্রি করছে পরিবহন কোম্পানিগুলো।

বেশিরভাগই টিকিট নিতে চাচ্ছেন ৮, ৯ ও ১০ আগস্টের। ৮ ও ৯ আগস্ট বৃহস্পতি ও শুক্রবার হওয়ায় এই দুদিনে টিকিটের চাহিদা বেশি। বৃহস্পতিবার অফিস শেষে সবাই বাড়ির উদ্দেশে রওনা হওয়ার আশায় টিকিট চাচ্ছেন। যারা বৃহস্পতিবারের টিকিট পাচ্ছেন না তারা শুক্রবার ছুটির দিনের টিকিট চাচ্ছেন।

এছাড়া ওই সময় সরকারি এবং গার্মেন্টস ছুটি হবে বলে ওই তিনদিনের টিকিটের চাপ বেশি। 

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ঈদুল আজহা উপলক্ষে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক হয়েছে। বৈঠকে শুক্রবার সকাল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী টিকিট বিক্রি শুরু হয়েছে।

এবার বেশি ভাড়া আদায়ের সুযোগ থাকবে না জানিয়ে রমেশ চন্দ্র ঘোষ বলেন, কেউ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে, সে জন্য বাস কোম্পানিগুলোকে দূরত্ব অনুযায়ী ভাড়ার তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে। কেউ যদি নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নেন, প্রমাণ সাপেক্ষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

আগাম টিকিট বাসের আগাম টিকিট

Advertisement

আরও পড়ুন

জমির দলিলে ভুল হলে সহজে সংশোধন করবেন যেভাবে

জমির দলিলে ভুল হলে সহজে সংশোধন করবেন যেভাবে

রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল শাহজালালে অনিশ্চয়তায় হাজারো প্রবাসী

শাহজালালে অনিশ্চয়তায় হাজারো প্রবাসী

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

দেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি

দেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম