Logo
Logo
×

Advertisement

জাতীয়

জেলা পর্যায়ে ভোটার আইডি ছাপানো বন্ধ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৯ জুলাই ২০১৯, ০৮:৫৩ পিএম

জেলা পর্যায়ে ভোটার আইডি ছাপানো বন্ধ

জেলা পর্যায়ে ভোটার আইডি ছাপানো বন্ধ। ছবি সংগৃহীত

Advertisement

‘টেকনিক্যাল’ সমস্যার কারণ দেখিয়ে জেলা পর্যায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাপানো  বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার অনির্দিষ্টকালের জন্য এ কার্যক্রম বন্ধ করা হয়েছে। 

জেলা কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন এনআইডি অনুবিভাগের সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম। 

এতে বলা হয়েছে- ‘সব জেলা নির্বাচন অফিসকে জানানো যাচ্ছে যে, টেকনিক্যাল সমস্যার কারণে জেলা নির্বাচন অফিস থেকে হারানো কার্ড প্রিন্ট হচ্ছে না। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হারানো কার্ড প্রিন্ট করা বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন’।

আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান,  
এনআইডি সার্ভার ডাউন থাকায় সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এটা সাময়িক বলে জানিয়েছেন তিনি।

গত ২০ এপ্রিল থেকে জেলা পর্যায়ে এনআইডি ছাপানোর শুরু করে নির্বাচন কমিশন। তবে এই সেবাটি কেবলমাত্র হারানো কার্ড বা নষ্ট হয়ে গেলে নতুন কার্ড উত্তোলনের ক্ষেত্রে দেওয়া হতো। 

Advertisement

ভোটার আইডি

Advertisement

আরও পড়ুন

সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্যের ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্যের ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন

কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন

প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা

প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম