Logo
Logo
×

Advertisement

জাতীয়

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড: বিএনপি নেতা তাসভির গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৯, ০৫:৪০ পিএম

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড: বিএনপি নেতা তাসভির গ্রেফতার

বিএনপি নেতা তাসভির উল ইসলাম। ফাইল ছবি

Advertisement

নকশা জালিয়াতির এক মামলায় বিএনপি নেতা তাসভির উল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাসভির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বনানীর এফআর টাওয়ারের অন্যতম মালিক কাসেম ড্রাইসেলের ব্যবস্থাপনা পরিচালক।

রোববার বিকাল পৌনে ৪টার দিকে দুদকের উপ-পরিচালক মো. আবুবকর সিদ্দিকের নেতৃত্বে একটি টিম রাজধানীর সেগুনবাগিচা থেকে তাসভিরকে গ্রেফতার করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।

নকশা জালিয়াতির মাধ্যমে এফআর টাওয়ারটিতে কয়েকটি তলা বাড়ানোর অভিযোগে গত ২৫ জুন তাসভিরসহ ২৩ জনের বিরুদ্ধে দুইটি মামলা করেন দুদক কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক। এর মধ্যে এক মামলায় রাজউকের ভুয়া ছাড়পত্রের মাধ্যমে এফআর টাওয়ারকে ১৯ তলা থেকে বাড়িয়ে ২৩ তলা করা, উপরের ফ্লোরগুলো বন্ধক দেয়া এবং বিক্রি করার অভিযোগে ২০ জনকে আসামি করা হয়।

তাসভির ছাড়াও এ মামলায় এফআর টাওয়ারের মালিক এসএমএইচআই ফারুক, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল আসামির তালিকায় রয়েছেন।

উল্লেখ্য, তাসভিরের কোম্পানি কাসেম ড্রাইসেল বনানী এফআর টাওয়ারের ২১, ২২ ও ২৩ তলার মালিক।

Advertisement

বিএনপি বনানীতে এফআর টাওয়ারে আগুন তাসফির গ্রেফতার দুদক

Advertisement

আরও পড়ুন

বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই

বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই

দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

আর প্রয়োজন নেই টিন সার্টিফিকেট? যেভাবে বাতিলের আবেদন করবেন

আর প্রয়োজন নেই টিন সার্টিফিকেট? যেভাবে বাতিলের আবেদন করবেন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম