Logo
Logo
×

Advertisement

জাতীয়

ত্রিপুরা থেকে বিদ্যুৎ কিনবে না বাংলাদেশ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৯, ০৩:০৭ পিএম

ত্রিপুরা থেকে বিদ্যুৎ কিনবে না বাংলাদেশ

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদ্যুৎ খাতে সহযোগিতাসংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ পরিচালনা কমিটির বৈঠক। ছবি-যুগান্তর

Advertisement

ভারতের ত্রিপুরা থেকে নতুন করে বাংলাদেশ সরকার আর বিদ্যুৎ আমদানি করবে না।  

সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদ্যুৎ খাতে সহযোগিতাসংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস। 

আর ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারতের বিদ্যুৎ সচিব সুভাষ চন্দ্র গার্গ।

বৈঠক শেষে বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস সাংবাদিকদের বলেন, লাভজনক না হওয়ায় ভারতের ত্রিপুরা থেকে প্রস্তাবিত ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ কিনছে না বাংলাদেশ। এ ছাড়া আমরা এমন কিছু জায়গা চিহ্নিত করেছি, যেগুলো নিয়ে কাজ করলে উভয় দেশ লাভবান হবে।

ভারতের বিদ্যুৎ সচিব সুভাষ চন্দ্র গার্গ বলেন, আমরা আশা করছি- দ্রুত রামপাল বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসবে। তবে কবে নাগাদ উৎপাদনে আসবে সেটি তিনি জানাননি।

Advertisement

ত্রিপুরা বিদ্যুৎ বাংলাদেশ

Advertisement

আরও পড়ুন

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

২ বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়ে সৌদি কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে?

২ বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়ে সৌদি কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে?

যুব উন্নয়ন অধিদপ্তরের সেই পরীক্ষার ফল প্রকাশ

যুব উন্নয়ন অধিদপ্তরের সেই পরীক্ষার ফল প্রকাশ

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম