Logo
Logo
×

Advertisement

জাতীয়

লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৮ এএম

লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি

লন্ডনে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। ছবি: সংগৃহীত

Advertisement

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লন্ডন পৌঁছেছেন।  

স্থানীয় সময় শনিবার বিকাল ৪টার দিকে তাকে বহনকারী বিমানটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়।

লন্ডনে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লন্ডনের মুরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

রাষ্ট্রপতিকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। 

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ভারপ্রাপ্ত ডিন এবং ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের প্রধান পরিদর্শক (আইজিপি), ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বোর এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান। 

রাষ্ট্রপতির উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। 

৭৫ বছর বয়সী আবদুল হামিদ এর আগে চলতি বছরের মে মাসে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। 

তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

Advertisement

রাষ্ট্রপতি লন্ডন স্বাস্থ্য পরীক্ষা

Advertisement

আরও পড়ুন

২০৩০ সালের মধ্যে ১০ শতাংশ রাজস্ব বৃদ্ধি করা হবে: তিতুমীর

২০৩০ সালের মধ্যে ১০ শতাংশ রাজস্ব বৃদ্ধি করা হবে: তিতুমীর

ভোগান্তিতে ২০ হাজার যাত্রী ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত

ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত

৯৭ শতাংশ কাজ শেষে প্রকল্প বাতিল এবার বিআরটি ভাঙতে ব্যয় হবে ৪৫ কোটি টাকা

এবার বিআরটি ভাঙতে ব্যয় হবে ৪৫ কোটি টাকা

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম