Logo
Logo
×

Advertisement

জাতীয়

৪ মহাসড়ক চারলেনে উন্নীত হবে এডিবির অর্থায়নে

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৫ পিএম

৪ মহাসড়ক চারলেনে উন্নীত হবে এডিবির অর্থায়নে

বুধবার সচিবালয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ। ছবি-সংগৃহীত

Advertisement

ঢাকা-সিলেট, রংপুর-বাংলাবান্ধা, রংপুর-বুড়িমারী এবং ফরিদপুর-বরিশাল মহাসড়ক চারলেনে উন্নীত করা হবে।

মহাসড়কগুলোর প্রতিটিতে চারলেনের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন থাকবে। 

প্রধানমন্ত্রীর অনুরোধে এডিবি এসব জাতীয় মহাসড়ক উন্নয়নে অর্থায়ন করতে যাচ্ছে। 

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মনমোহন জানান, ইতিমধ্যে ফরিদপুর-বরিশাল এবং রংপুর-বুড়িমারী মহাসড়ক চারলেনে উন্নীত করার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এডিবির অর্থায়নে সাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা এবং হাটিকুমরুল থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক চারলেনে উন্নীতকরণ কাজ ছাড়াও কক্সবাজার-উখিয়া-টেকনাফ সড়কের কাজ এগিয়ে চলেছে।

এ সময় দেশের সড়ক অবকাঠামো উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য এডিবিকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।

Advertisement

মহাসড়ক চার লেন

Advertisement

আরও পড়ুন

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

পঞ্চগড়-কক্সবাজার এক ট্রেনেই বদলে দেবে রেল মানচিত্র

পঞ্চগড়-কক্সবাজার এক ট্রেনেই বদলে দেবে রেল মানচিত্র

দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ সাদপন্থিদের ৪ দাবি

দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ সাদপন্থিদের ৪ দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম