Logo
Logo
×

Advertisement

জাতীয়

সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০২ পিএম

সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত। ছবি সংগৃহীত

Advertisement

উত্তর ওডিশা-গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ওডিশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রোববার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী সময়ের নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে বলে আবহাওয়া কার্যালয় জানিয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের ফলে রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, উত্তর ওডিশা-গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর ওডিশা ও তৎসংলগ্ন মধ্য প্রদেশে অবস্থান করছে।

মৌসুমি অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল অতিক্রম করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে শক্তিশালী অবস্থায় বিরাজমান।

Advertisement

৩ নম্বর সংকেত

Advertisement

আরও পড়ুন

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকবে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকবে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের

‘স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

‘স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

বাংলাদেশের অগ্রাধিকারের ভিত্তিতে সহায়তা দেবে আইএমএফসহ উন্নয়ন সহযোগীরা: তিতুমীর

বাংলাদেশের অগ্রাধিকারের ভিত্তিতে সহায়তা দেবে আইএমএফসহ উন্নয়ন সহযোগীরা: তিতুমীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম