Logo
Logo
×

Advertisement

জাতীয়

রাজীবের পরিবারকে এক মাসের মধ্যে ১০ লাখ টাকা দিতে নির্দেশ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ১০:২৫ এএম

রাজীবের পরিবারকে এক মাসের মধ্যে ১০ লাখ টাকা দিতে নির্দেশ

Advertisement

দুই বাসের রেষারেষিতে কলেজছাত্র রাজীব হাসান নিহতের ঘটনায় তার পরিবারকে এক মাসের মধ্যে ক্ষতিপূরণের ১০ লাখ টাকা পরিশোধ করতে স্বজন পরিবহনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

স্বজন পরিবহনের এক আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারকের আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেন।  

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ গত ২০ জুন এক রায়ে বিআরটিসি ও স্বজন পরিবহনের বাসকে এ দুর্ঘটনার জন্য সমানভাবে দায়ী করে। 

দুই বাসের কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ হিসেবে ২৫ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা রাজীবের পরিবারকে পরিশোধ করতে বলা হয় ওই রায়ে। 

স্বজন পরিবহনের মালিকপক্ষ হাই কোর্টের ওই রায় স্থগিতের আবেদন নিয়ে এলে রোববার তা আপিল বিভাগে শুনানির জন্য ওঠে। 

স্বজন পরিবহনের পক্ষে শুনানি করেন আইনজীবী শফিকুল ইসলাম বাবুল, রাজীবের পরিবারের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। বিআরটিসির পক্ষে এদিন কেউ আদালতে ছিলেন না।

প্রাথমিক বক্তব্য শুনে প্রধান বিচারপতি স্বজন পরিবহনের আইনজীবীকে বলেন, ‘এক মাসের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করে আসেন। তারপর আমরা আপনাদের বাকি বক্তব্য শুনব।’

শুনানি শেষে রুহুল কুদ্দুস কাজল জানান, আগামী ১৭ নভেম্বর বিষয়টি আবার শুনানির জন্য আপিল বিভাগে আসবে।

গত বছরের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে হাত কাটা পড়ে তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীবের।

আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৬ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Advertisement

আদালত রাজীব

Advertisement

আরও পড়ুন

‘শ্রমিকদের যৌক্তিক দাবি বিবেচনা করবে সরকার, নাশকতাকারীদের ছাড় নয়’

‘শ্রমিকদের যৌক্তিক দাবি বিবেচনা করবে সরকার, নাশকতাকারীদের ছাড় নয়’

ডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

ডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

৩ বিভাগে বৃষ্টির আভাস

৩ বিভাগে বৃষ্টির আভাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম