Logo
Logo
×

Advertisement

জাতীয়

শীর্ষ সন্ত্রাসী ‘শুটার লিটন’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ০১:১২ পিএম

শীর্ষ সন্ত্রাসী ‘শুটার লিটন’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার

Advertisement

বিদেশি পিস্তলসহ গ্রেফতার হয়েছেন আলোচিত সন্ত্রাসী শুটার লিটন। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে র‌্যাবের বিশেষ অভিযানে শুটার লিটন (৩২) ও তাঁর সহযোগী লারা (২৮) গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাতে এ অভিযান চালায় র‌্যাব-১০। বুধবার র‍্যাবের এর পক্ষ থেকে এই গ্রেফতারের কথা জানানো হয়।

র‍্যাব-১০ সূত্র জানায়, গ্রেফতারের সময় শুটার লিটনের কাছে থেকে দুটি বিদেশি পিস্তল ও ২৫টি গুলি উদ্ধার করা হয়। হত্যাসহ সাত মামলার আসামি শুটার লিটন। 

র‍্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় যাত্রাবাড়ী এলাকার বিবির বাগিচা থেকে প্রথমে শুটার লিটনকে গ্রেফতার করা হয়। পরে রাত আড়াইটার সময় তার সহযোগী লারাকে ধরা হয়। লিটনকে রাতেই যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। লারাকে আজ হস্তান্তর করা হবে।

শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, সম্প্রতি শুটার লিটন জামিনে ছাড়া পান। এরপর নানাভাবে বিভিন্নজনকে হুমকি দিতে থাকেন। পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার কর হয়।

Advertisement

শুটার লিটন গ্রেফতার

Advertisement

আরও পড়ুন

নীরব রোগ অস্টিওপোরোসিস, ৬৪ জেলায় স্ক্রিনিং চালাতে বললেন ডা. জুবাইদা

নীরব রোগ অস্টিওপোরোসিস, ৬৪ জেলায় স্ক্রিনিং চালাতে বললেন ডা. জুবাইদা

৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম