Logo
Logo
×

Advertisement

জাতীয়

সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৫ ডিসেম্বর

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ০১:৪৫ পিএম

সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৫ ডিসেম্বর

এসকে সিনহা ও ব্যরিস্টার নাজমুল হুদা। ফাইল ছবি

Advertisement

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে ব্যারিস্টার নাজমুল হুদার করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। 

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) মামলার প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল।  তবে তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদার ৫ ডি‌সেম্বর নতুন দিন ধার্য করেন।

গত বছরের ২৭ সেপ্টেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলাটি করেছিলেন।

মামলার অভিযোগে তিনি বলেছিলেন- তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে হওয়া একটি মামলা উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়। মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক এক কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চান এসকে সিনহা।

Advertisement

নাজমুল হুদা এস কে সিনহা

Advertisement

আরও পড়ুন

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

আজ একনেকে উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

আজ একনেকে উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

ঢাকার তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ঢাকার তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তিতাসের জরুরি বার্তা

তিতাসের জরুরি বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম