Logo
Logo
×

Advertisement

জাতীয়

চিলমারী বন্দরকে ‘পোর্ট অব কল’ এ নিতে চায় ভূটান

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ০৭:৪৩ পিএম

চিলমারী বন্দরকে ‘পোর্ট অব কল’ এ নিতে চায় ভূটান

চিলমারী বন্দরকে ‘পোর্ট অব কল’ এ নিতে চায় ভূটান। ছবি: যুগান্তর

Advertisement

বাংলাদেশের কুড়িগ্রাম জেলার চিলমারী নৌ বন্দরকে ‘পোর্ট অব কল’-এর আওতায় আনার আগ্রহ প্রকাশ করেছে ভূটান।

সফররত ভূটানের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লোকনাথ শর্মা রোববার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সঙ্গে তার সচিবালয়স্থ অফিস কক্ষে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন। 

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ভূটানের এ আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছে। এক্ষেত্রে ভূটানকে একটি প্রস্তাব দেয়ার আহ্বান জানানো হয়েছে।

চিলমারীকে ‘পোর্ট অব কল’ ঘোষণা করা হলে নৌপথে ভূটান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম আরও প্রসারিত হবে। বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো নির্মাণে ভূটান থেকে আমদানি করা পাথরসহ অন্যান্য পণ্য স্বল্পখরচ ও সময়ে দেশে এসে পৌঁছবে।

নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভূটান বর্তমানে নারায়ণগঞ্জ নদী বন্দরকে ‘পোর্ট অব কল’ হিসেবে ব্যবহার করছে। তারা চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার এবং সড়কপথে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। চিলমারী নৌ বন্দরটি ‘পোর্ট অব কলের’ আওতায় আসলে পণ্য পরিবহনে সময় ও খরচ অনেকাংশে কমে আসবে। 

এ সময় অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ উপস্থিত ছিলেন।

Advertisement

ভূটান বাংলাদেশ

Advertisement

আরও পড়ুন

নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক ১৬ ক্যাটাগরির খাদ্য ব্যবসার প্রথম নিবন্ধন বিনামূল্যে

১৬ ক্যাটাগরির খাদ্য ব্যবসার প্রথম নিবন্ধন বিনামূল্যে

বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’— বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’— বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম