Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী পরীক্ষা রোববার শুরু

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ০৭:৪৫ পিএম

প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী পরীক্ষা রোববার শুরু

ফাইল ছবি

Advertisement

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা রোববার শুরু হবে। শেষ হবে ২৪ নভেম্বর। এবার সারাদেশে মোট সাত হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১১ লাখ ৮১ হাজার ৩০০ জন ও ছাত্রী সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন।

ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় তিন লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নেবে। যার মধ্যে ছাত্র সংখ্যা এক লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী সংখ্যা এক লাখ ৬৩ হাজার ২৮৯ জন। দেশের বাইরে পরীক্ষার্থীর সংখ্যা ৬১৫ জন।

প্রাথমিক ও ইবতেদায়িতে গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে দুই লাখ ২৩ হাজার ৬১৫ জন।

সারাদেশে প্রতিটি পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। পরীক্ষার সময় ৩ ঘণ্টা। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি রাখা হয়েছে। 

মোট ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে সম্পন্নের জন্য ইতিমধ্যে যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করা হয়েছে। বিশেষ নিরাপত্তার সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণ কাজ শেষ হয়েছে। দেশের দুর্গম এলাকার ১৮৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে। 

Advertisement

প্রাথমিক সমাপনী ইবতেদায়ি

Advertisement

আরও পড়ুন

ঘূর্ণিঝড়ের শঙ্কা, আগাম ধান কাটার পরামর্শ

ঘূর্ণিঝড়ের শঙ্কা, আগাম ধান কাটার পরামর্শ

ভারতকে ছাড়িয়ে গিয়ে চমক দেখাল বাংলাদেশ

ভারতকে ছাড়িয়ে গিয়ে চমক দেখাল বাংলাদেশ

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম