Logo
Logo
×

Advertisement

জাতীয়

সৌদির সঙ্গে বৈঠকের পরই নারীকর্মী পাঠানো নিয়ে সিদ্ধান্ত: প্রবাসীকল্যাণ মন্ত্রী

Advertisement

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ০৮:১১ পিএম

সৌদির সঙ্গে বৈঠকের পরই নারীকর্মী পাঠানো নিয়ে সিদ্ধান্ত: প্রবাসীকল্যাণ মন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ছবি: সংগৃহীত

Advertisement

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আগামী ২৬ ও ২৭ নভেম্বর সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পরই মধ্যপ্রাচ্যে নারীকর্মী পাঠানো বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তবে নারী কর্মীদের নিয়ে তারা চিন্তিত বলে দাবি করেছেন মন্ত্রী।

শনিবার একদিনের সফরে চাঁপাইনবাবগঞ্জ এসে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী এসময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্স ও বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন। 

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ আরো বলেন, নারীকর্মীরা যাতে বিদেশে গিয়ে নিরাপদে ও সম্মান নিয়ে কাজ করতে পারে আমরা সেই ব্যবস্থা করবো। ব্যর্থ হলে অন্য ব্যবস্থা নেব। 

নারী কর্মী না পাঠালে পুরুষকর্মী নেয়াও বন্ধ করে দেবে সৌদি আরব কর্তৃপক্ষ এমন আশঙ্কার বিষয়ে মন্ত্রী বলেন, নারী কর্মীর সঙ্গে পুরুষকর্মী সংযুক্ত থাকতেই হবে আমি এটা এগ্রি করি না। তথ্য-উপাত্তসহ লিখিত অভিযোগ পেলে ‘নির্যাতিত সুমির' প্রসঙ্গেও সৌদি আরব কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান মন্ত্রী। 

Advertisement

সৌদি আরব নারী কর্মী

Advertisement

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি

চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার

আপসের পর এমপি গাজী নজরুলের জামিন শুনানি আজ

আপসের পর এমপি গাজী নজরুলের জামিন শুনানি আজ

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম