Logo
Logo
×

Advertisement

জাতীয়

ময়নাতদন্ত প্রতিবেদন স্পষ্ট করে লেখার নির্দেশ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ০৯:১৩ পিএম

ময়নাতদন্ত প্রতিবেদন স্পষ্ট  করে লেখার নির্দেশ

Advertisement

ময়নাতদন্ত (পোস্টমর্টেম) প্রতিবেদন স্পষ্ট করে লিখতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদনের একটি টাইপ কপি প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবং সব সিভিল সার্জনকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

কক্সবাজারের খুরুশখুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম খুন হন। এই হত্যা মামলায় জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলতান আহমদ সিরাজীর দেয়া ময়নাতদন্ত প্রতিবেদন অস্পষ্ট (পড়ার অযোগ্য) হওয়ায় আদালত এ নির্দেশ দেন।

পাশাপাশি সাইফুল হত্যা মামলার আসামি নিহতের সহপাঠী মো. আরিফকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। আদালতে আরিফের পক্ষে আইনজীবী ছিলেন দাস তপন কুমার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

এজাহার সূত্রে জানা যায়, কথাকাটাকাটির জেরে ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি সাইফুলের ওপর হামলা চালায় আরিফ ও অজ্ঞাত ৫-৬ জন। আহত অবস্থায় তাকে কক্সবাজারে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২০ ফেব্রুয়ারি সাইফুল মারা যায়। ওই বছরের ২২ ফেব্রুয়ারি কক্সবাজার থানায় মামলা হয়। এ মামলায় কারাবন্দি আরিফ কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে জামিনের আবেদন করেন।

১২ সেপ্টেম্বর তার জামিন আবেদন খারিজ হলে হাইকোর্টে আবেদন করা হয়। জামিন আবেদনের সঙ্গে সাইফুলের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করা হয়, যা পড়া যাচ্ছিল না। শুনানিতে ময়নাতদন্ত প্রতিবেদন আদালতের নজরে আসে।

Advertisement

ময়নাতদন্ত (পোস্টমর্টেম) প্রতিবেদন স্পষ্ট হাইকোর্ট

Advertisement

আরও পড়ুন

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবিতে আইনি নোটিশ

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবিতে আইনি নোটিশ

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ-ডে প্রত্যাহার

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ-ডে প্রত্যাহার

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি

কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর সতর্কবার্তা জনগণের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়

জনগণের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম