Logo
Logo
×

Advertisement

জাতীয়

রবির কাছে পাওনা নিয়ে হাইকোর্টের রুল

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯, ০৭:১৮ পিএম

রবির কাছে পাওনা নিয়ে হাইকোর্টের রুল

রবির লোগো। ছবি: সংগৃহীত

Advertisement

বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবির কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে বিটিআরসির পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকা আদায়  থেকে বিরত থাকতে অস্থায়ী নিষেধাজ্ঞা কেন জারি করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামী রোববার এ বিষয়ে আদেশ দিবেন আদালত। 

সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রবির পক্ষে শুনানি করেন আইনজীবী প্রবীর নিয়োগী, ব্যারিস্টার তানজীব উল আলম ও ব্যারিস্টার কাজী এরশাদুল আলম। বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।

গত বছরের ৩১ জুলাই ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা দাবি করে বিটিআরসি রবিকে চিঠি দিয়েছিল। পরে রবি ওই চিঠির বিষয়ে নিম্ন আদালতে টাইটেল স্যুট (মামলা) করে। একই সঙ্গে ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে। পরে নিম্ন আদালত রবির অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে রবি। ২০ অক্টোবর হাইকোর্ট আপিলটি শুনানির জন্য গ্রহণ করেন।

Advertisement

রবি হাইকোর্ট

Advertisement

আরও পড়ুন

আব্দুল কাদেরের পোস্ট লংমার্চ থেকে ফিরে আমিরে জামায়াত সংসদে দাঁড়িয়ে ঠিকই সরকারের সাফাই গাইবেন

লংমার্চ থেকে ফিরে আমিরে জামায়াত সংসদে দাঁড়িয়ে ঠিকই সরকারের সাফাই গাইবেন

মেধার প্রকৃত ও নির্মোহ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে: মাহদী আমিন

মেধার প্রকৃত ও নির্মোহ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে: মাহদী আমিন

সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন

সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম