Logo
Logo
×

Advertisement

জাতীয়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন ১০ জানুয়ারি শুরু

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৮ পিএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন ১০ জানুয়ারি শুরু

Advertisement

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন বা ক্ষণগণনার তারিখ পরিবর্তন করা হয়েছে। ৮ ডিসেম্বরের পরিবর্তে ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে শুরু হবে এ কাউন্টডাউন বা ক্ষণগণনা।

বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উদযাপন কমিটির সমন্বয়ক কামাল চৌধুরী এ কথা জানান।

কামাল চৌধুরী জানান, ‘আগামী মাসের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকেই কাউন্টডাউন শুরু হবে। কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্টডাউন বা ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন করবেন।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামসহ সিনিয়র সাংবাদিকরা।

এর আগে গত ৩১ অক্টোবর উদযাপন কমিটির প্রস্তুতিমূলক এক সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন বা ক্ষণগণনা ৮ ডিসেম্বর থেকে শুরু হবে। 

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে ২০২০ সালের ১৭ মার্চ। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শেখ রেহানাসহ ১০২ সদস্যের জাতীয় কমিটি গঠন করা হয়েছে।  একই সঙ্গে ৬১ সদস্যের একটি বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়।

Advertisement

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী

Advertisement

আরও পড়ুন

৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা, কী ঘটেছিল সেদিন?

৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা, কী ঘটেছিল সেদিন?

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন

আগামী দুই দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

আগামী দুই দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম