Logo
Logo
×

Advertisement

জাতীয়

চূড়ান্ত অনুমোদন পেল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৫:১৭ পিএম

চূড়ান্ত অনুমোদন পেল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক। ছবি: সংগৃহীত

Advertisement

চূড়ান্ত অনুমোদন পেল ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯’ এর খসড়া।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান।

ওই সভায় ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯’ এর খসড়ারও অনুমোদন মিলেছে বলে জানান সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, গত ১৯ আগস্ট চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছিল।  আন্তঃমন্ত্রণালয় সভা ও আইন মন্ত্রণালয় হয়ে আবার আনা হয় বিষয়টি।’

তিনি বলেন, খসড়া আইনে ৫৪টি ধারা রয়েছে। সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন, সংজ্ঞা ছাড়াও আচার্য, উপাচার্যের দায়িত্ব কর্তব্য, ট্রেজারার, সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল এবং অর্থ কমিটি সম্পর্কিত বিধান আছে সে আইনে।  এই আইনের আলোকে ১৪টি অনুচ্ছেদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির খসড়া আইনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।


‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯’ এর খসড়ার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘১ এপ্রিল নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। এই আইনে ৫৪টি ধারা আছে। এই আইনের আলোকে ২৩টি অনুচ্ছেদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির খসড়া আইনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।’’

Advertisement

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন

Advertisement

আরও পড়ুন

আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার কাছে বাংলাদেশি পণ্যের বাজার সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাশিয়ার কাছে বাংলাদেশি পণ্যের বাজার সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাত জেলায় নতুন পুলিশ সুপার

সাত জেলায় নতুন পুলিশ সুপার

মানবতাবিরোধী অপরাধের অভিযুক্তদের চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি

মানবতাবিরোধী অপরাধের অভিযুক্তদের চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম