Logo
Logo
×

Advertisement

জাতীয়

ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০, ০৯:৩৩ এএম

ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী। ছবি: সংগৃহীত

Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক কৌঁসুলি ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী (৪৯) আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। 

চার দিন লাইফসাপোর্টে থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি মারা যান।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া দৈনিক যুগান্তরকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৯ বছর। বাপ্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও অ্যাডভোকেট বাপ্পির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

ফজিলাতুন্নেসা বাপ্পী ছাত্রাবস্থা থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

এর আগে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে গত শনিবার বাপ্পীকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফসাপোর্টে রাখা হয়। 

তিনি ১৯৭০ সালের ৩১ ডিসেম্বর নড়াইলে জন্মগ্রহণ করেন। পেশায় আইনজীবী ফজিলাতুন্নেসা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। 

তিনি সুপ্রিমকোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।

Advertisement

বাপ্পি

Advertisement

আরও পড়ুন

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান

চিকিৎসকদের মানবিক হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন: সালেহউদ্দিন আহমেদ

চিকিৎসকদের মানবিক হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন: সালেহউদ্দিন আহমেদ

ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন: প্রসিকিউটর জোহা

ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন: প্রসিকিউটর জোহা

সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের সঙ্গে প্রযুক্তি অংশীদারত্ব নিয়ে সরকারের সংলাপ

সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের সঙ্গে প্রযুক্তি অংশীদারত্ব নিয়ে সরকারের সংলাপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম