Logo
Logo
×

Advertisement

জাতীয়

বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা, তারপরই দিল্লি আর করাচি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ১১:০৮ এএম

বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা, তারপরই দিল্লি আর করাচি

Advertisement

বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার নাম আবারও উঠে এসেছে।

ঢাকার পর দ্বিতীয় ও তৃতীয় দূষিত শহরের তালিকায় রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি ও পাকিস্তানের করাচি শহর।

বৈশ্বিকভাবে বায়ুদূষণ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ার ভিজ্যুয়ারের তথ্যানুযায়ী, সোমবার রাত পৌনে ৮টা নাগাদ বিশ্বের অন্যতম প্রধান শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকার বাতাস ছিল সবচেয়ে বেশি দূষিত।

সোমবার ঢাকার অধিকাংশ জায়গায় বাতাসের মান ছিল ভীষণ ‘অস্বাস্থ্যকর’।

ঢাকাসহ দেশের বেশিরভাগ স্থানে সোমবার তাপমাত্রা কমতে শুরু করায় বাড়ে বায়ুদূষণের মাত্রা। মান খারাপ হতে শুরু করে বাতাসের।

সোমবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল রাজশাহীতে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ইটভাটা, বর্জ্য ব্যবস্থাপনা, ব্যাপক খোঁড়াখুড়ি, কলকারখানা ও গাড়ির কালো ধোঁয়াও বাতাসকে মারাত্মকভাবে দূষিত করেছে।

উল্লেখ্য, বিশ্বের ১০টি দেশের মধ্যে বায়ুদূষণে মৃত্যুর সংখ্যায় পঞ্চম অবস্থানে বাংলাদেশ। ২০১৭ সালে বায়ুদূষণের কারণে সারাবিশ্বে ১ লাখ ২৩ হাজার মানুষের মৃত্যু হয়।

Advertisement

ঢাকা বায়ুদূষণে শীর্ষ

Advertisement

আরও পড়ুন

গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্পেনে কর্মসংস্থানের ফাঁদ লিবিয়ায় জিম্মি যুবক, ‘নির্বাক দর্শক’ পুলিশ

লিবিয়ায় জিম্মি যুবক, ‘নির্বাক দর্শক’ পুলিশ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম