Logo
Logo
×

Advertisement

জাতীয়

আল্লামা শফী-আজহারীকে নিয়ে কটূক্তি, সেই নূরে বাংলা রিমান্ডে

Advertisement

Icon

সাতকানিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ০২:৩৬ পিএম

আল্লামা শফী-আজহারীকে নিয়ে কটূক্তি, সেই নূরে বাংলা রিমান্ডে

আল্লামা শফী-আজহারীকে নিয়ে কটূক্তি করায় নূরে বাংলা রিমান্ডে। ছবি: যুগান্তর

Advertisement

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী, মাওলানা মিজানুর রহমান আজহারীসহ বেশ কয়েকজন আলেমকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেফতার মাওলানা মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলার (৪০) দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার এ সংক্রান্ত শুনানি শেষে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক হেলাল উদ্দিন তার রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে করা এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মজনু মিয়া বলেন, আমরা মামলার তদন্তের জন্য নূরে বাংলার ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

নির্বাচনের পর আমরা তাকে আমাদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করব।

সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের একটি মাহফিলে মাওলানা মাহবুবুল হক আল কাদেরী শাহ আহমদ শফী, মাওলানা মিজানুর রহমান আজহারীসহ দেশের কয়েকজন প্রখ্যাত আলেমকে কটূক্তি করে আক্রমণাত্মক বক্তব্য দেন। 

এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়েন নূরে বাংলা। এ নিয়ে সর্বত্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় হেফাজতে ইসলামের সাতকানিয়ার উপজেলা আমির মাওলানা আবদুল মোবিন গত মঙ্গলবার মাওলানা মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলার বিরুদ্ধে সাতকানিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। 

ওই মামলায় নূরে বাংলাকে একই দিন রাতে উপজেলার মৌলভীর দোকান থেকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

রিমান্ড নূরে বাংলা আল্লামা শফী কটুক্তি

Advertisement

আরও পড়ুন

ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুর-লুটপাট জামায়াতের এমপির জামাতাসহ দুজনের জামিন

জামায়াতের এমপির জামাতাসহ দুজনের জামিন

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

সচিব হলেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

সচিব হলেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম