Logo
Logo
×

Advertisement

জাতীয়

তাবিথের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ০৬:৫১ পিএম

তাবিথের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

তাবিথ আউয়াল। ফাইল ছবি

Advertisement

আসন্ন উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। 

হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে রোববার আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এ রিট আবেদন করেন। ওই বিচারপতি নিজেই রিটের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। তিনি জানান, রিট আবেদনের ওপর আগামীকাল সোমবার হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হবে।

এর আগে গত ২৩ জানুয়ারি বিকালে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে তাবিথের প্রার্থিতা বাতিলের দাবি জানান শামসুদ্দিন চৌধুরী মানিক। ওই সময় তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জমা দেন।

পরে বিচারপতি মানিক জানান, সিঙ্গাপুরে এনএফএম এনার্জি (সিঙ্গাপুর) প্রাইভেট কোম্পানি লিমিটেড নামে একটি কোম্পানিতে তিনজনের শেয়ার রয়েছে। এই তিনজন শেয়ারহোল্ডারের একজন তাবিথ আউয়াল। অন্য দুজন তার সহযোগী।

বিচারপতি মানিক আরও বলেন, তাবিথসহ তিনজন মিলে এ কোম্পানির সব শেয়ারের মালিক হয়েছেন। এ কোম্পানির মূল্য দেখানো হয়েছে ২ মিলিয়ন মার্কিন ডলারের ওপর। এনএফএম এনার্জি (সিঙ্গাপুর) প্রাইভেট কোম্পানির কথা তাবিথ আউয়াল তার হলফনামায় উল্লেখ করেননি। আইন হচ্ছে নির্বাচনে অংশগ্রহণকারী ও তার পরিবারের সব সদস্যের সব সম্পদ হলফনামায় দেখাতে হবে। কিন্তু তাবিথ আউয়াল তা দেখাননি।

এদিকে নির্বাচন কমিশনে দেওয়া ওই আবেদনের বিষয়ে কোনো সাড়া না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিক।

Advertisement

তাবিথ আউয়াল

Advertisement

আরও পড়ুন

আব্দুল কাদেরের পোস্ট লংমার্চ থেকে ফিরে আমিরে জামায়াত সংসদে দাঁড়িয়ে ঠিকই সরকারের সাফাই গাইবেন

লংমার্চ থেকে ফিরে আমিরে জামায়াত সংসদে দাঁড়িয়ে ঠিকই সরকারের সাফাই গাইবেন

মেধার প্রকৃত ও নির্মোহ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে: মাহদী আমিন

মেধার প্রকৃত ও নির্মোহ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে: মাহদী আমিন

সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন

সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম