Logo
Logo
×

Advertisement

জাতীয়

১৬ বছরে পা রাখলো বাংলা উইকিপিডিয়া

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ০৫:১৯ পিএম

১৬ বছরে পা রাখলো বাংলা উইকিপিডিয়া

Advertisement

বাংলা উইকিপিডিয়া আজ (সোমবার) ১৬তম বর্ষে পদার্পণ করেছে। ২০০৪ সালের ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়।

২০০১ সালে মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা জিমি ওয়েলস বিনামূল্যে তথ্যসমৃদ্ধ একটি জ্ঞানভাণ্ডার তৈরির লক্ষ্যে উইকিপিডিয়া প্রতিষ্ঠা করেন। প্রথমে ইংরেজি সংস্করণ দিয়ে যাত্রা শুরু হলেও ২০০৪ সালে বাংলাসহ আরও প্রায় ৫০টি ভাষা এতে যুক্ত হয়। যে কোনো বিষয় সম্পর্কে তথ্য জানার জনপ্রিয় এই ওয়েবসাইটটি বর্তমানে প্রায় ৩০০টি ভাষায় পড়া যায়।

বাংলা উইকিপিডিয়াই বাংলা ভাষায় লিখিত একমাত্র অনলাইন মুক্ত বিশ্বকোষ। উইকিপিডিয়ায় যে তথ্য পাওয়া যায়, তা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে বিশ্বের বিভিন্ন স্থানের লাখ লাখ স্বেচ্ছাসেবীরা যুক্ত করেন। 

উইকিমিডিয়া ফাউন্ডেশন নামে যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক সংস্থা উইকিপিডিয়ার তত্ত্বাবধান করে থাকে। আর দেশে উইকিপিডিয়া নিয়ে কাজ করছে ‘উইকিমিডিয়া বাংলাদেশ’।

উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক নাহিদ বলেন, কিছু নীতিমালা অনুসরণ করে যেকোনো পেশার ব্যক্তি উইকিপিডিয়ায় অবদান রাখতে পারেন। উইকিপিডিয়ায় কোনো বিষয়ের ওপর লেখা একটি নিবন্ধ একাধিক অবদানকারী মিলে সম্পূর্ণ করেন। 

তিনি বলেন, গড়ে হাজারের বেশি স্বেচ্ছাসেবক প্রতিমাসে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখেন। বর্তমানে এতে বিভিন্ন পেশার উল্লেখযোগ্য জীবনী ছাড়াও মানব ইতিহাসের জ্ঞানের বিভিন্ন শাখার উপর ৮০ হাজারের বেশি বাংলা নিবন্ধ রয়েছে। গত বছর সারা বিশ্ব থেকে বাংলা উইকিপিডিয়া প্রায় ২৬ কোটি বার পড়া হয়েছে।

Advertisement

উইকিপিডিয়া

Advertisement

আরও পড়ুন

সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম