Logo
Logo
×

Advertisement

জাতীয়

চীনফেরত বাংলাদেশিরা থাকবেন হাজি ক্যাম্পে

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ০৯:৩৯ পিএম

চীনফেরত বাংলাদেশিরা থাকবেন হাজি ক্যাম্পে

চীনে অপেক্ষারত শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

Advertisement

চীনের উহানে থাকা ৩৬১ বাংলাদেশিকে নিয়ে আসতে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ উড়োজাহাজ বোয়িং ৭৭৭-৩০০ ঢাকা ছেড়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বিমানটি ঢাকা ত্যাগ করে। তাদের নিয়ে রাতে ২টার দিকে ওই ফ্লাইটটি ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

উহান থেকে দেশের ফেরার পর স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন না বাংলাদেশি শিক্ষার্থীরা। বিমানবন্দর থেকে তাদের নিয়ে যাওয়া হবে আশকোনা হজক্যাম্পে। সেখানে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর কোয়ারেন্টাইন ব্যবস্থায় তাদের রাখা হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৪ দিন পর্যন্ত তাদের সেখানে রাখা হতে পারে।

চীন ফেরত বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা প্রসঙ্গে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আশা করছি এই শিক্ষার্থীদের মধ্যে করোনা আক্রান্ত কেউ নেই। এরপরও আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। হজক্যাম্পে তাদের রাখা হবে। সেখানে আমাদের চারটি মেডিক্যাল টিম থাকবে। তাদের সেখানে পর্যবেক্ষণে রাখা হবে।’ স্বাস্থ্য পরীক্ষাসহ ১৪ দিন পর্যবেক্ষণে রাখার পর এসব শিক্ষার্থী বাড়ি ফিরতে পারবেন বলেও তিনি জানান।

এদিকে সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লিখেছেন, ৩৬১ বাংলাদেশির বাইরে আরও ১৫০ বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন, যারা দেশে ফিরতে চান। তাদের ফিরিয়ে আনতেও বিকল্প চেষ্টা করা হচ্ছে।

চীনে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২১৩ জন মারা গেছে। এ ছাড়া এ ভাইরাসে ৯ হাজার ৭শ' জন আক্রান্ত হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে।

Advertisement

চীনফেরত করোনাভাইরাস

Advertisement

আরও পড়ুন

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর

ডার্ক ওয়েবে মিলেছে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য

ডার্ক ওয়েবে মিলেছে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য

প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল

প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল

তিয়ানজিনে শিক্ষামন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ

কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম