Logo
Logo
×

Advertisement

জাতীয়

শিশু জিহাদের মৃত্যু: চার আসামির সবাই হাইকোর্টে খালাস

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪১ পিএম

শিশু জিহাদের মৃত্যু: চার আসামির সবাই হাইকোর্টে খালাস

শিশু জিহাদ। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর শাহজাহানপুরে রেলের পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দশ বছরের কারাদণ্ডপ্রাপ্ত চার আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আসামিদের আপিল মঞ্জুর করে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এএসএম আবদুল মবিনের হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রায় দেন।

ঢাকার জজ আদালত দুই বছর আগে এ মামলার রায়ে চার আসামিকে অবহেলার দায়ে দোষী সাব্যস্ত করে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং জরিমানা করেন।

ওই চারজন হলেন- শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে পানির পাম্প বসানোর প্রকল্প পরিচালক রেলওয়ের জ্যেষ্ঠ উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসআর এর মালিক প্রকৌশলী আব্দুস সালাম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন ও ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আবু জাফর আহমেদ। হাইকোর্টের রায়ে তাদের সবাইকে খালাস দেওয়া হয়েছে।

আসামিদের পক্ষে হাইকোর্টে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এসএম শাহজাহান, এম সারোয়ার আহমেদ, আনোয়ারুল ইসলাম শাহীন ও এম আলী মর্তুজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম।

Advertisement

জিহাদ হাইকোর্ট

Advertisement

আরও পড়ুন

আপনার জমির দলিল আসল-নকল চিনবেন যেভাবে

আপনার জমির দলিল আসল-নকল চিনবেন যেভাবে

৫ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ এআই বিজনেস সামিট

৫ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ এআই বিজনেস সামিট

জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম