Logo
Logo
×

Advertisement

জাতীয়

সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৫ এএম

সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

Advertisement

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত না মেনে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় বেসরকারি সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বুধবার এ আদেশ দেন।

সিটি ইউনিভার্সিটিকে করা জরিমানার অর্থ বাংলাদেশ বার কাউন্সিলে জমা দিতে বলা হয়েছে। এই জরিমানা বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে, শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া যাবে না।

আপিল বিভাগ আদেশে বলেছেন– জরিমানার অর্থ কোনোভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এই অর্থ দিতে হবে।

বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নিতে সিটি ইউনিভার্সিটির ২৫ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন।

২৪ অক্টোবর হাইকোর্ট রুল দেন। একই সঙ্গে ২৫ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড প্রদান ও পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতে নির্দেশ দেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে।

বার কাউন্সিলের আবেদনটি মঙ্গলবার শুনানির জন্য আপিল বিভাগে ওঠে। এদিন আপিল বিভাগে সিটি ইউনিভার্সিটির উপাচার্যকে আজ আদালতে হাজির হতে বলেন।

সিটি ইউনিভার্সিটির উপাচার্য আজ সকালে আদালতে হাজির হন। তার বক্তব্য শোনেন আদালত। পরে ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

আদালতে শিক্ষার্থীদের পক্ষ ছিলেন আইনজীবী এএম আমিন উদ্দিন। বার কাউন্সিলের পক্ষ ছিলেন এওয়াই মশিউজ্জামান ও রবিউল হাসান।

আইনজীবীরা জানান, বিশ্ববিদ্যালয় জরিমানার টাকা বার কাউন্সিলে জমা দেয়া সাপেক্ষে ওই শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন।

Advertisement

সিটি ইউনিভার্সিটি জরিমানা

Advertisement

আরও পড়ুন

সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট

সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট

জামিন পেলেন না জাসদ কার্যালয় থেকে গ্রেফতার ২৭ জন

জামিন পেলেন না জাসদ কার্যালয় থেকে গ্রেফতার ২৭ জন

রাতে হঠাৎ ঠান্ডা, এবার কি শীত আগে আগেই আসছে?

রাতে হঠাৎ ঠান্ডা, এবার কি শীত আগে আগেই আসছে?

রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম