Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

মিন্নির আদালত বদলের আবেদন শুনানি ২৪ ফেব্রুয়ারি

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০৪ পিএম

মিন্নির আদালত বদলের আবেদন শুনানি ২৪ ফেব্রুয়ারি

Advertisement

বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার আদালত পরিবর্তন চেয়ে তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির করা আবেদনের ওপর শুনানি পিছিয়েছে। এই শুনানির জন্য ২৪ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মিন্নির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাক্কিয়া ফাতেমা ইসলাম।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি মিন্নির মামলাটি বরগুনার দায়রা আদালত থেকে ঢাকার দায়রা আদালতে বদলির জন্য হাইকোর্টে আবেদন জানানো হয়।

তবে এর আগে গত ২১ জানুয়ারি রিফাত শরীফ হত্যা মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ ও মামলা বাতিল চেয়ে করা রিফাতের স্ত্রী মিন্নির আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছিলেন হাইকোর্ট। মিন্নির আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি একেএম আসাদুজ্জামানের ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন।

তার আগে গত ১ জানুয়ারি এ মামলায় রিফাতের অভিযুক্ত স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত।

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তার স্ত্রী আয়শা সিদ্দিকার সামনে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এরপর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ওই দিন বিকালে মারা যান রিফাত শরীফ।

পর দিন ২৭ জুন নিহত রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। গত ১ সেপ্টেম্বর আলোচিত এই মামলার তদন্ত কার্যক্রম শেষ করে প্রধান সাক্ষী আয়শা সিদ্দিকাসহ ২৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেয় পুলিশ।

চার্জশিটে আয়শাকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনে পুলিশ। এ মামলায় আয়শা সিদ্দিকাকে গ্রেফতার করা হলেও বর্তমানে তিনি জামিনে আছেন।

Advertisement

মিন্নি বরগুনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম