Logo
Logo
×

Advertisement

জাতীয়

এবার মাদক মামলায় এসআই জলিল রিমান্ডে

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১১ পিএম

এবার মাদক মামলায় এসআই জলিল রিমান্ডে

প্রতীকী ছবি

Advertisement

অস্ত্র আইনের মামলার রিমান্ড শেষে এবার মাদক আইনের মামলায় এসআই মো. আবদুল জলিল মাতব্বরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

রোববার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এ আদেশ দেন। এ দিন অস্ত্র আইনের মামলায় দুই দিনের রিমান্ড শেষে আসামি জলিলকে আদালতে হাজির করে মাদক মামলায় পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়।  

মামলার তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম থানার এসআই মো. নজরুল ইসলাম রিমান্ডের এ আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের ওই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর দারুস সালাম এলাকা থেকে জলিলকে গ্রেফতার করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন।  

সম্প্রতি তাকে গোপালগঞ্জে বদলি করা হয়। আসামি এসআই জলিল তার বিভিন্ন জিনিসপত্র কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গোপালগঞ্জের উদ্দেশে পাঠিয়েছিলেন। পার্সেলটি দারুস সালাম থানাধীন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে থাকাকালীন তা থেকে মাদকের দুর্গন্ধ ছড়াতে থাকে। পার্সেলের ভেতর নিষিদ্ধ সামগ্রী থাকার সন্দেহে কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। দারুস সালাম থানা পুলিশ গিয়ে পার্সেল খুলে ইয়াবা, ২৭ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তল উদ্ধার করে। এ ঘটনায় জলিলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দারুস সালাম থানায় দুটি মামলা করা হয়। থানার পুলিশ পরিদর্শক দুলাল হোসেন বাদী হয়ে মামলা দুটি করেন।

Advertisement

এবার মাদক মামলায় এসআই জলিল রিমান্ডে

Advertisement

আরও পড়ুন

পিবিআইয়ের অভিযানে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার

পিবিআইয়ের অভিযানে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ পুলিশ হেফাজতে

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ পুলিশ হেফাজতে

সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ নিয়ে ডিএসসিসির নতুন সিদ্ধান্ত

কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ নিয়ে ডিএসসিসির নতুন সিদ্ধান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম