Logo
Logo
×

Advertisement

জাতীয়

করোনা প্রতিরোধে সারা দেশে সেনাবাহিনীর ব্যাপক প্রচার

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৫:০৫ পিএম

করোনা প্রতিরোধে সারা দেশে সেনাবাহিনীর ব্যাপক প্রচার

ছবি: সংগৃহীত

Advertisement

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী।  গত মঙ্গলবার সকাল থেকে দেশের প্রতিটি বিভাগ-জেলায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করছে সেনাবাহিনী। 

তারা সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টিন ব্যবস্থা পর্যালোচনায় বিভাগীয় ও জেলা শহরগুলোতে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিচ্ছেন।

সারা দেশের সড়কে ও বাজারে করোনা সচেতনামূলক বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করছেন তারা।  যাতে লেখা রয়েছে- ‘আতঙ্ক না ছড়াই সতর্ক থাকি সাহায্য করি’, ‘বিদেশ থেকে এসেছি যারা কোয়ারেন্টিনে থাকব তারা’, ‘ঘন ঘন হাত ধুই করোনা থেকে নিরাপদ রই’।

একই সঙ্গে জনসাধারণকে করোনা প্রতিরোধে সচেতন হতে মাইকিংও করছেন সেনাসদস্যরা।  পাশাপাশি সেনাসদস্যদের বহনকারী গাড়িতেও করোনাপ্রতিরোধী সচেতনামূলক ব্যানার লাগানো রয়েছে।  সেখানে লেখা- ‘অপ্রয়োজনে কেউ নিজ ঘরের বাহিরে যাবেন না’।

এর আগে চীন ও দক্ষিণ কোরিয়াও সেনাসদস্যদের সহায়তায় করোনার প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে।

চীনের উহান প্রদেশে থেকে উৎপত্তি নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।  বাংলাদেশেও হানা দিয়েছে এই প্রাণঘাতী ভাইরাস।  সারা বিশ্বে এই ভাইরাসে এ পর্যন্ত ২১ হাজার ২৯৬ জনের মৃত্যু হয়েছে।  আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৫৩৯ জন, আর সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৯৪ জন। 

এর মধ্যে করোনাভাইরাসে এ পর্যন্ত বাংলাদেশে ৫ জনের মৃত্যু হয়েছে।  আক্রান্ত হয়েছেন ৪৪ জন, আর সুস্থ হয়েছেন ১১ জন।

Advertisement

করোনা প্রতিরোধে সারা দেশে সেনাবাহিনীর ব্যাপক প্রচারণা

Advertisement

আরও পড়ুন

চিকিৎসকদের মানবিক হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন: সালেহউদ্দিন আহমেদ

চিকিৎসকদের মানবিক হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন: সালেহউদ্দিন আহমেদ

ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন: প্রসিকিউটর জোহা

ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন: প্রসিকিউটর জোহা

সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের সঙ্গে প্রযুক্তি অংশীদারত্ব নিয়ে সরকারের সংলাপ

সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের সঙ্গে প্রযুক্তি অংশীদারত্ব নিয়ে সরকারের সংলাপ

দক্ষ জনবল তৈরির বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

দক্ষ জনবল তৈরির বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম