Logo
Logo
×

Advertisement

জাতীয়

স্বাধীনতা দিবসে শেখ হাসিনাকে ইমরান খানের শুভেচ্ছা

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৮:০২ পিএম

স্বাধীনতা দিবসে শেখ হাসিনাকে ইমরান খানের শুভেচ্ছা

ফাইল ছবি

Advertisement

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেয়া এক চিঠিতে ইমরান খান বলেন, পাকিস্তানের জনগণ ও সরকার এবং আমার নিজের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

ইমরান খান বলেন, পাকিস্তান পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার নীতির ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী।

তিনি বলেন, শান্তি ও উন্নয়নের জন্য আমাদের দুই দেশের অভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে এবং আগামী দিনগুলোতে সহযোগিতা জোরদারের মাধ্যমে এই আকাঙ্ক্ষা দৃঢ় বাস্তব ভিত্তির ওপর দাঁড় করাতে পারি।

চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

Advertisement

স্বাধীনতা দিবসে শেখ হাসিনাকে ইমরান খানের শুভেচ্ছা

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশ ও বাহরাইনের সেনাবাহিনীর চিফ অব স্টাফের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও বাহরাইনের সেনাবাহিনীর চিফ অব স্টাফের সৌজন্য সাক্ষাৎ

দেশে আনা ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

দেশে আনা ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার

যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার

টিআইবির গবেষণা রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম