Logo
Logo
×

Advertisement

জাতীয়

ব্যাজ পরানো হলো নতুন আইজিপিকে

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০১:০৩ পিএম

ব্যাজ পরানো হলো নতুন আইজিপিকে

ছবি-যুগান্তর

Advertisement

নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ব্যাজ পরানো হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আইজিপিকে ব্যাজ পরানো হয়। 

নতুন আইজিপিকে ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

এর মধ্য দিয়ে বেনজীর আহমেদ সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন। 

এ সময় গণভবনে অন্যদের মধ্যে বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) ড. মো. মইনুর রহমান চৌধুরী, এসবির অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

এদিকে গণভবনে ব্যাজ পরিধানের পর পরই ধানমণ্ডি ৩২ নম্বরে যান আইজিপি বেনজীর আহমেদ। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Advertisement

ব্যাজ আইজিপি

Advertisement

আরও পড়ুন

নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক ১৬ ক্যাটাগরির খাদ্য ব্যবসার প্রথম নিবন্ধন বিনামূল্যে

১৬ ক্যাটাগরির খাদ্য ব্যবসার প্রথম নিবন্ধন বিনামূল্যে

বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’— বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’— বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম