Logo
Logo
×

Advertisement

জাতীয়

র‌্যাবকে ২৫ হাজার পিস স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দিল যমুনা গ্রুপ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৭:৩১ পিএম

র‌্যাবকে ২৫ হাজার পিস স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দিল যমুনা গ্রুপ

র‌্যাবের প্রধান কার্যালয়ে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম ও যমুনা বিল্ডার্সের পরিচালক (মার্কেটিং) ড. মোহাম্মদ আলমগীর আলম র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের কাছে ২৫ হাজার পিস স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। ছবি: যুগান্তর

Advertisement

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সাধারণ মানুষকে সচেতন করতে সারা দেশের রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে কাজ করছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

নিজেদের রুটিন কাজের পাশাপাশি লকডাউনের মতো এই দমবন্ধ পরিস্থিতিতে র‌্যাব সদস্যরা ত্রাণ বিতরণসহ অন্যান্য কাজে প্রশাসনকে সহযোগিতা করছে।  র‌্যাবের এসব মহৎ উদ্যোগে পাশে থাকার পদক্ষেপ হিসেবে রোববার র‌্যাবের প্রধান কার্যালয়ে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম ও যমুনা বিল্ডার্সের পরিচালক (মার্কেটিং) ড. মোহাম্মদ আলমগীর আলম র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের কাছে ২৫ হাজার পিস স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। 

এর আগে যমুনা গ্রুপের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা, সরকারি হাসপাতালসমূহে বিনামূল্যে সরবরাহ করার জন্য ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের কাছে ৮ হাজার ১৬ পিস পিপিই, ১০ হাজার ৫৬ পিস যমুনা হ্যান্ড স্যানিটাইজার ও ১৫ হাজার ফেস মাস্ক দেয়া হয়।  

পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহের কাছে  ৫ হাজার পিস পিপিই, ১০ হাজার ৫৬ পিস যমুনা হ্যান্ড স্যানিটাইজার ও ২০ হাজার ফেস মাস্ক দেয়া হয় বলে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম র‌্যাবের মহাপরিচালককে অবহিত করেন। 

দেশের এই মহাদুর্যোগে বাংলাদেশ সরকার ও র‌্যাবের পাশে থাকার জন্য র‌্যাবের মহাপরিচালক যমুনা গ্ৰুপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। 

এ সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, পরিচালক লিগ্যাল এন্ড মিডিয়া উইং লে. কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

যমুনা গ্রুপ র‌্যাবকে ২৫ হাজার পিস

Advertisement

আরও পড়ুন

চিংড়ি উৎপাদন বাড়াতে যে পরামর্শ দিলেন বাণিজ্যমন্ত্রী

চিংড়ি উৎপাদন বাড়াতে যে পরামর্শ দিলেন বাণিজ্যমন্ত্রী

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

পরিবেশমন্ত্রী সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম