মেধা, দক্ষতা, পরিশ্রম ও সাহসিকতায় তুলনাহীন
Advertisement
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এসএম ফরহাদ, মহাসচিব, এমটব
প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৩:৪৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে দেশের টেলিযোগাযোগ খাতের পক্ষ থেকে এমটব গভীর শোক প্রকাশ করছে। একই সঙ্গে তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এসএম ফরহাদ (অব.) বুধবার এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি বলেন, নুরুল ইসলাম তার মেধা, দক্ষতা, পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে একের পর এক প্রতিষ্ঠান গড়ে তোলেন।
বিভিন্ন ধরনের শিল্পকারখানার পাশাপাশি তার প্রতিষ্ঠিত দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন দেশের মিডিয়া জগতে সফলতার স্বাক্ষর রেখে যাচ্ছে। করোনাভাইরাসের সংকট কাটিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তার মতো উদ্যোক্তার প্রয়োজন অপরিসীম।
