তার জীবন থেকে অনেক শেখার আছে
Advertisement
রকিবুর রহমান, পরিচালক, ডিএসই
প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৪:৫৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ডিএসই’র পরিচালক রকিবুর রহমান বলেন, সফল এই উদ্যোক্তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তিনি তার ভালো কর্মে দেশের মানুষের কাছে চিরদিন বেঁচে থাকবেন। আমার সঙ্গে নুরুল ইসলাম সাহেবের অত্যন্ত আন্তরিক সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সকালে হাঁটতাম। তার মৃত্যুর সংবাদে হঠাৎ করে আমি নিশ্চুপ হয়ে গেছি। এ দেশের শিল্পায়নের বিভিন্ন খাতে তিনি যেভাবে অগ্রগতি করেছেন, তা আসলেই প্রশংসনীয়।
তিনি তার সাহসী উদ্যোগ দিয়ে বিশ্বে দেশকে তুলে ধরেছেন। এর মধ্যে যমুনা ফিউচার পার্কের মতো এমন একটা শপিংমল প্রতিষ্ঠা করা, যা আন্তর্জাতিক মানসম্পন্ন। শপিংমলে যা থাকার, সব আছে। আমরা দুবাই বা আমেরিকায় গিয়ে অনেক শপিংমল দেখেছি, তবে যমুনা ফিউচার পার্কের মতো শপিংমল কোথাও দেখিনি। এই শপিংমলটা পৃথিবীতে আমাদের ইমেজকে অনেক বড় করেছে। এটা নুরুল ইসলাম সাহেবের অনেক বড় একটা মনের মহত্ত্বের পরিচয়। তিনি ছিলেন একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা।
তিনি একজন সফল উদ্যোক্তা। সত্যিই তিনি একজন দেশপ্রেমিক। সত্যি তিনি একজন বড় মনের মানুষ ছিলেন। বড় মাপের মানুষ ছিলেন। অত্যন্ত একজন কর্মঠ লোক ছিলেন। অত্যন্ত সৎ মানুষ ছিলেন। সব সময় সত্যের দিকে ছিলেন। অসত্যকে কখনও প্রশ্রয় দেননি। দেশের জন্য ও দেশের মানুষের জন্য নিজেকে উজার করে দিয়েছিলেন। তিনি দেশকে ভালোবাসতেন। জাতিকে ভালোবাসতেন। দেশের মানুষের জন্য তিনি যে ত্যাগ শিকার করেছেন, এটা এদেশের তরুণদের জন্য এবং সব শ্রেণির মানুষের জন্য আনুপ্রেরণা হয়ে থাকবে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক।
