কর্মসংস্থান সৃষ্টির পথিকৃৎ ছিলেন
Advertisement
সেলিম ওসমান, সভাপতি, বিকেএমইএ
প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৫:১৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমান বলেছেন, নিটওয়্যার শিল্প খাতে নুরুল ইসলামের বিশাল অবদান রয়েছে। তিনি এ খাতে বড় বিনিয়োগ করেছেন।
নিটওয়্যার খাতের উন্নয়নে যেমন বড় ভূমিকা রেখেছেন, তেমনি রফতানিতেও তার অনেক অবদান রয়েছে। করোনাভাইরাসের কারণে কর্মসংস্থানে বিরূপ প্রভাব পড়ছে। নুরুল ইসলাম বেঁচে থাকলে করোনা-পরবর্তী সময়ে নিশ্চয় নতুন আরও উদ্যোগ নিতেন। যেগুলোয় নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হতো। চাকরিহারাদের পুনর্বসান হতো। তাকে এই অসময়ে বড্ড বেশি প্রয়োজন ছিল।
