দেশ নিয়েই তিনি ভাবতেন দেশেই বিনিয়োগ করেছেন
Advertisement
কুতুবউদ্দিন আহমেদ, চেয়ারম্যান, এনভয় গ্রুপ
প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৫:২৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, নুরুল ইসলামের মৃত্যুতে আমরা দেশবরেণ্য একজন শিল্পপতিকে হারালাম। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হল, যা পূরণ হওয়ার নয়। এত প্রতিকূলতার মুখে বড় মাপের ব্যবসায়ী হয়েও তিনি কখনও ঋণখেলাপি ছিলেন না। ব্যাংক থেকে টাকা নিয়ে টালবাহানা করার কোনো রেকর্ড তার নেই।
কোনো ধরনের কলঙ্ক তাকে ছুঁতে পারেনি। বাংলাদেশের অনেক বড় বড় শিল্পপতির এ ধরনের সমস্যা থাকলেও তার এ সমস্যা ছিল না। আমার দেখা একজন আদর্শবান ও সহজসরল ব্যবসায়ী ছিলেন তিনি। এটা সবার জন্যই অনুকরণীয় বলে আমি মনে করি। তিনি নির্লোভ ব্যক্তি ছিলেন। কোনো উচ্চাভিলাস ছিল না তার।
তিনি নিজের মতো করেই একটি জগৎ সৃষ্টি করেছিলেন, যা বাংলাদেশের শিল্পোদ্যোক্তাদের জন্য শিক্ষণীয়। তার কোনো বিদেশি পাসপোর্টও ছিল না। তিনি দেশকে ভালোবাসতেন। দেশ নিয়েই চিন্তা করতেন। দেশেই বিনিয়োগ করেছেন।
