Logo
Logo
×

Advertisement

জাতীয়

দুর্নীতিবাজদের সঙ্গে আপস করেননি

Icon

খোন্দকার ইব্রাহিম খালেদ, সাবেক ডেপুটি গভর্নর

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৫:৩৮ এএম

দুর্নীতিবাজদের সঙ্গে আপস করেননি

Advertisement

বাংলাদেশ ব্যাকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম ছিলেন দেশীয় শিল্পের একজন সফল উদ্যোক্তা। গড়েছেন বহু শিল্পপ্রতিষ্ঠান। সৃষ্টি করেছেন লাখো মানুষের কর্মসংস্থান। এসব উদ্যোগ সফল করতে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন ঠিকই, কিন্তু কখনও ঋণখেলাপি ছিলেন না। এমনকি মৃত্যুকালেও তিনি এক টাকা খেলাপি ঋণ রেখে যাননি। অথচ তার থেকে অনেক ছোট উদ্যোক্তা ব্যাংকঋণ নিয়ে তা আর ফেরত দেননি।

তিনি একাধারে দুর্নীতি, অর্থ পাচার ও খেলাপি ঋণের ঘোরতর বিরোধী ছিলেন। কখনও কোনো দুর্নীতিবাজের সঙ্গে সমঝোতা করেননি। ছিলেন আপসহীন। সাধারণত পত্রিকার মালিকরা গা বাঁচিয়ে চলেন। কিন্তু নুরুল ইসলাম ছিলেন ব্যতিক্রম। এছাড়া অর্থ পাচার ও ব্যাংক লুটেরাদের তীব্র বিরোধী ছিলেন তিনি। যার বহিঃপ্রকাশ হতো যুগান্তরের মাধ্যমে। তিনি আজ নেই। আছে তার আদর্শ আর নীতি। আশা করি, সেই নীতি-আদর্শই অনুসরণ করবে তার উত্তরসূরিরা।
 

Advertisement

নুরুল ইসলাম

Advertisement

আরও পড়ুন

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪ বিভাগে বৃষ্টির আভাস

৪ বিভাগে বৃষ্টির আভাস

আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ

এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম