তরুণ উদ্যোক্তাদের কাছে অনুকরণীয় তিনি
Advertisement
তাবিথ আউয়াল
প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৫:৫০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের নামাজের জানাজায় অংশ নেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। জানাজা শেষে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নুরুল ইসলামের মৃত্যুতে আমি কী বলব ভাষা খুঁজে পাচ্ছি না।
তিনি ছিলেন আমার অভিভাবকের মতো। আমি তাকে অ্যাঙ্কেল বলে ডাকতাম। তার চলে যাওয়ায় আমি সত্যিকার অর্থে একজন অভিভাবককে হারালাম। নুরুল ইসলাম এ দেশের মানুষের কথা ভাবতেন। পরিশ্রম করে গড়ে তুলেছেন অসংখ্য শিল্প প্রতিষ্ঠান।
