Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ ফটোগ্রাফার হলেন এস এম গোর্কি

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৯:১৩ পিএম

প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ ফটোগ্রাফার হলেন এস এম গোর্কি

এস এম গোর্কি। ফাইল ছবি

Advertisement

দৈনিক যুগান্তরের প্রধান ফটোসাংবাদিক এস এম গোর্কিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিনিয়র ফটোগ্রাফার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি আফরোজা বিনতে মনসুরকে (গাজী লিপি) অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

বুধবার তাদের নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

আলোকচিত্রী এস এম গোর্কিকে বেতন স্কেলের গ্রেড-৫ এর সর্বোচ্চ ধাপে প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে আফরোজা বিনতে মনসুর গ্রেড-৯ এর সর্বোচ্চ ধাপে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার পদে চুক্তিতে নিয়োগ পেয়েছেন।

প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাদের নিয়োগ কার্যকর থাকবে বলে আদেশে বলা হয়েছে।

উল্লেখ্য, এস এম গোর্কি দৈনিক যুগান্তরের জন্মলগ্ন থেকেই পত্রিকার প্রধান ফটোসাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। 

Advertisement

যুগান্তরের প্রধান ফটোসাংবাদিক এস এম গোর্কি প্রধানমন্ত্রীর দফতরে নিয়োগ

Advertisement

আরও পড়ুন

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

প্রধানমন্ত্রীর ছবিতে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক ৭ দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রীর ছবিতে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক ৭ দিনের রিমান্ডে

শুধু বেঞ্চ বাড়িয়ে মামলার স্তূপ কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল

শুধু বেঞ্চ বাড়িয়ে মামলার স্তূপ কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল

বিএনপি নেতা ইলিয়াস আলী গুম বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির

বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম