Logo
Logo
×

Advertisement

জাতীয়

শুদ্ধাচার সম্মাননা পেয়েছেন বেবিচক উপ-পরিচালক (প্রশাসন) নূরুল ইসলাম

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ১০:৪৪ পিএম

শুদ্ধাচার সম্মাননা পেয়েছেন বেবিচক উপ-পরিচালক (প্রশাসন) নূরুল ইসলাম

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ নূরুল ইসলাম ২০১৯-২০২০ অর্থবছরে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি স্বরূপ শুদ্ধাচার সম্মাননা তুলে দিচ্ছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। ছবি: সংগৃহীত

Advertisement

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ নূরুল ইসলাম ২০১৯-২০২০ অর্থবছরে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি স্বরূপ শুদ্ধাচার সম্মাননা পেয়েছেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সম্প্রতি তাকে ওই পুরস্কার প্রদান করেন। 

মোহাম্মদ নূরুল ইসলাম, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৪ সালের ৩ জুন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় উপজেলা প্রকল্প কর্মকর্তা পদে যোগদান করেন। 

পরবর্তীতে ২০০৫ সালের ১৪ নভেম্বর তিনি বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি ২০১০ সালের ১০ জুন এ কর্তৃপক্ষে সহকারী পরিচালক (প্রশাসন) হিসেবে যোগদান করে ২০১৬ সালের ৭ জুলাই উপ-পরিচালক (প্রশাসন) হিসেবে পদোন্নতি পান। 

তিনি কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার সহধর্মিণী একজন গৃহিণী এবং তিনি দুই কন্যা সন্তানের পিতা। 
 

Advertisement

উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ নূরুল ইসলাম

Advertisement

আরও পড়ুন

এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম