Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিদেশিরা চাইলে বাংলাদেশে রাসায়নিক পরীক্ষা করতে পারবে

Advertisement

Icon

সংসদ রিপোর্টার

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৭:০১ পিএম

বিদেশিরা চাইলে বাংলাদেশে রাসায়নিক পরীক্ষা করতে পারবে

ফাইল ছবি

Advertisement

এখন থেকে বিদেশিরা চাইলে বাংলাদেশ থেকে রাসায়নিক পরীক্ষা করতে পারবে। আন্তর্জাতিক মান অনুসরণ করে বিভিন্ন রাসায়নিকের পরিমাপ নিয়ে গবেষণায় সংবিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠায় ‘বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিল-২০২০’ পাস হয়েছে। এতে এই ব্যবস্থা রাখা হয়েছে। 

মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে বিল পাসের প্রস্তাব উত্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কমন্ত্রী ইয়ফেস ওসমান। পরে বিলটির ওপর বিরোধী দলের দেয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। একইসঙ্গে বিলের ওপর সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়। গত ২৩ জুন বিলটি সংসদে উত্থাপন করা হয়।

বিলটি পাসের আগে বিরোধী দলের জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের জবাবে সংসদে মন্ত্রী বলেন, আইনটি প্রবর্তন হলে একটি বিশ্বমানের ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে দেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রাসায়নিক পরিমাপ সেবার সুযোগ সৃষ্টি হবে।

রাসায়নিকের পরিমাপ পরীক্ষা করতে ২০১২ সালের ১০ জুন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) অধীনে সর্বোচ্চ জাতীয় রেফারেন্স প্রতিষ্ঠান হিসেবে ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (ডিআরআইসিএম) চালু করা হয়েছিল। এটি বাংলাদেশে রাসায়নিক পরিমাপ বিজ্ঞানে গবেষণায় সর্বপ্রথম ও একমাত্র রেফারেন্স ইনস্টিটিউট। যেখানে ওষুধ শিল্পসহ অন্যান্য শিল্পে রাসায়নিক পরিমাপ বিজ্ঞান বিষয়ে সব গবেষণার সুযোগ রয়েছে।

পাস হওয়া নতুন আইনে এটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন সংবিধিবদ্ধ ইসস্টিটিউটটে রূপান্তরিত হবে, যার প্রধান হবেন মহাপরিচালক। পরিচালনা পর্ষদের সভাপতি হবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব। এই প্রতিষ্ঠান পরিমাপ ও রেফারেন্স পরিমাণ সেবা দেবে। এছাড়া প্রফিসিয়েন্সি টেস্টিং ও ইন্টার-ল্যাবরেটরি কমপ্যারিজন সেবা দেবে। প্রতিষ্ঠানটি রাসায়নিক পরিমাপ বিজ্ঞান সংক্রান্ত সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থাসহ অন্যান্য আঞ্চলিক সংস্থা এবং সমধর্মী দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে।  

Advertisement

সংসদ বিল পাস রাসায়নিক পরীক্ষা

Advertisement

আরও পড়ুন

মহাপরিচালকের ক্ষোভ প্রকাশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম